অবাক শিহরন
তুফান ওগো খুসির ঝরে
উরাও আমার প্রান,
মনের হাওয়ায় মন ভেষে যায়
পদ্ম কুরির গ্রান।
তপ্ত বুকে নামল আজি
নীল রঙ্গা ঐ ফুল,
স্বপ্ন মাঝে তোমার হাসি
তোমার কানের দুল।
তুমি আমার ঘুম ভাঙ্গালে
শিশির ধোয়া প্রাতে,
তোমায় দিলাম তারার আকাশ
কৃষ্ণচুরার সাথে;
আমায় দিও মনটা তোমার
মনের ইসারাতে।
তুমি আমার মন আকাশে
ধুসর নিহারিকা,
তুমি হৃদপিন্ড মাঝে
রক্তটিকা।
কল্পনাতে তোমার ছবি
জাগায় মনে আসা,
প্রেম তুমি আজ নাইবা দিলে
নিও ভালবাসা।
No comments