Breaking News

মাগো

----মোঃ রকিবুল ইসলাম


মাগো তোমায় স্মরণ করি
বিনম্র শ্রদ্ধায়,
পৃথিবীর আলো দেখালে মোরে
কতনা মমতায়।
মাগো তোমার আঁচলের ছায়ায়
রেখো মোরে চিরদিন,
জীবন দিয়েছ মাগো
কি করে শোধাব ঋণ?
কেউ যদি মোর পাশে না থাকে
জীবনের কোন ক্ষণে,
সেদিন তুমি ঠাই দিয় মোরে
তোমার বুকের মধ্যেখানে।
সহিতে পারিনা মাগো
তোমার চোখের জল,
তোমার কষ্টে খোদার আরশ
ভাষে টলমল।
সকল কষ্ট ভুলবো মাগো
তোমার আসিস পেলে,
তুমি আমার জীবন মাগো
বলে তোমার ছেলে।

No comments